ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬ বিশ্বকাপ ফুটবল, মেসিকে নিয়ে যা বললেন স্কালোনি

#

স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৩,  5:03 PM

news image

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির মতে, মেসির আগামী বিশ্বকাপ খেলার বিষয়টি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশেন, আর্জেন্টিনার কোচিং স্টাফের থেকে বেশি নির্ভর করছে মেসির নিজের ওপর। সেই সময় তিনি কেমন অনুভব করবেন তার ওপর। স্কালোনি বলেন, আমি মনে করি, মেসি আগামী বিশ্বকাপে থাকবে। এটা অনেক বেশি নির্ভর করবে সে কী চায় তার ওপর। সে কেমন অনুভব করছে তার ওপর। তার জন্য দলের দরজা সবসময় খোলা। স্কালোনির মতে, বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলা কঠিন কাজ। কিন্তু রেকর্ড সাতটি ব্যালন ডি’অর জেতা মেসি তো রেকর্ড ম্যান। বিশ্বকাপ ইতিহাসের সাত-আটটি রেকর্ড তিনি নিজের নামের পাশে লিখেছেন। আগামী বিশ্বকাপ খেলে আরেকটি রেকর্ডও গড়ে ফেলতে পারেন মেসি। প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মেসি বলেছিলেন, বিশ্বকাপে এটাই তার শেষ ম্যাচ। তবে ফিট থাকলে এবং খেলাটা উপভোগ করলে শেষ শব্দটা প্রত্যাহার করতে মেসির কোনও সমস্যাই হবে না। কারণ অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই তো বিশ্বকাপ জিতলেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম