ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

২০২৫ সালের হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন ৫২৮৩৬ জন

#

০৩ অক্টোবর, ২০২৪,  5:42 PM

news image

২০২৫ সালে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। বুধবার (২ অক্টোবর) পর্যন্ত ৫২ হাজার ৮৩৬ জন প্রাক-নিবন্ধন করেছেন। হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত সরকারি মাধ্যমে ২ হাজার ৭৫৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৫০ হাজার ৮৩ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন। অন্যদিকে সরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন ৬০৯ জন; বেসরকারি মাধ্যমে এই সংখ্যা ৪০২। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না। বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি পরিশোধ করে প্রাক-নিবন্ধন করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ে ৩ লাখ টাকা দিয়ে সারতে হয় প্রাথমিক নিবন্ধন। আর হজের প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করা যাবে। এ বছর যেসব এজেন্সি হজ কার্যক্রমের পরিচালনা করতে পারবে, তার তালিকা প্রাথমিকভাবে হজ ব্যবস্থাপনা পোর্টালে (www.hajj.gov.bd) পাওয়া যাবে। খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর হজ কোটার প্রায় ৩৫ শতাংশ পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা থাকলেও বাংলাদেশ থেকে মোট হজযাত্রী ছিল ৮৫ হাজার ২৫৭ জন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জন্যও একই সংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ। এবার যাতে কোটা পূরণ হয়, সেজন্য খরচ কমানোর দাবি জানিয়েছেন হজ যাত্রী ও এজেন্সি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম