ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালে রেকর্ড ২৮১ সাহায্য কর্মী নিহত: জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৪,  11:05 AM

news image

চলতি বছর এ পর্যন্ত বিশ্বজুড়ে জাতিসংঘের ২৮১ জন সহায়তা কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) জাতিসংঘ সাহায্য প্রধান এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক নতুন আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়ক টম ফ্লেচার বলেন, ‘বুলেট ও বিভিন্নভাবে মানবতাবাদী কর্মীরা নজিরবিহীন হারে হত্যার শিকার হচ্ছে।’ তিনি বলেন, ‘২০২৩ সালজুড়ে ৩৩টি দেশে ২৮০ জন মানবতাবাদী নিহত হয়েছেন। অথচ ২০২৪ সাল শেষ হতে এক মাসেরও বেশি সময় বাকি থাকতেই এ সংখ্যা ভয়াবহ মাইলফলক স্পর্শ করেছে।’ ফ্লেচার বলেন, ‘সহায়তা কার্যক্রমের জন্য এই সহিংসতা অযৌক্তিক ও ধংসাত্মক।’ জাতিসংঘ মানবাধিকার অফিস বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে সূত্রপাত হওয়া গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক যুদ্ধ এই নিহতের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সেখানে এখন পর্যন্ত ৩৩৩ জন সাহায্যকর্মী নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর সদস্য। ফ্লেচার বলেন, রাষ্ট্র ও সংঘাতের সব পক্ষকে অবশ্যই মানবতাকর্মীদের রক্ষা করতে হবে, আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখতে হবে, দায়ীদের বিচার করতে হবে। আফগানিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সুদান এবং ইউক্রেনসহ বেশ কিছু দেশে সাহায্য কর্মীরা অপহরণ, আঘাত, হয়রানি ও নির্বিচারে আটকের শিকার হয়েছেন। ফ্লেচারের কার্যালয় আরো জানায়, নিহতদের বেশিরভাগ বেসরকারি সংস্থা, জাতিসংঘ সংস্থা এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সঙ্গে কাজ করা স্থানীয় কর্মী। গত বছর ১৪টি সশস্ত্র সংঘাতে ৩৩ সহস্রাধিক বেসামরিক মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৭২ শতাংশ বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম