ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

২০০ টাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখার সুযোগ

#

ক্রীড়া প্রতিবেদক

০২ মার্চ, ২০২৪,  7:16 PM

news image

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশে পাড়ি জমিয়েছে তারা। গত ২৯ ফেব্রুয়ারি ঢাকায় আসার পর টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেটে চলে গেছে লঙ্কানরা। তিন ফরম্যাটের সিরিজে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে লঙ্কানদের বিপক্ষের এই সিরিজের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে এই সিরিজের প্রতিটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। এই মূল্যে গ্রিন গ্যালারি ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিট কিনতে পারবেন দর্শকরা। অন্যদিকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা খরচ করেও প্রতিটি ম্যাচ দেখা যাবে, এই মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে। এ ছাড়া ক্লাব হাউজ ৫০০ টাকা, ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকায় কেনা যাবে। নগরীর লাক্কাতুরায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামে টিকিট পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। এদিকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই দলে আছেন দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে লঙ্কানদের নেতৃত্ব দেবেন চারিথা আসালাঙ্কা। গত দুই বছরে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন হাসারাঙ্গা। তাই এই সফরে প্রথম দুই ম্যাচ বেঞ্চে বসেই কাটাতেই হবে তারকা এই স্পিনারকে। এ ছাড়া ইনজুরির কারণে স্কোয়াডে নেই পাথুম নিসাঙ্কা। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে ৫০ ওভারের লড়াইয়ে নামবে দুই দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিন দিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরবে দ্বিতীয় খেলবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে পূর্ণাঙ্গ এই সিরিজের শেষ টেস্ট। তবে পূর্ণাঙ্গ এই সিরিজে কোনো ম্যাচই পায়নি মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম