ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  6:23 PM

news image

ছয় বছর পর  বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। আগামী এক মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। তার আগে প্রথম দুই ওয়ানডের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেবল ২০০ টাকা থাকলেই দেখা যাবে এই দুটি ম্যাচ। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামীকাল থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। ম্যাচের আগের দিন বা ম্যাচের দিনে টিকিটের বুথ খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। শেরে বাংলা স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি  ১৫০০ টাকা। ৩০০ টাকা নর্থ/সাউথ স্ট্যান্ড গ্যালারীর টিকিট। ক্লাব হাউজের টিকেটের দাম ৫০০ টাকা। আর ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। এদিকে দিবা-রাত্রির ম্যাচ হওয়ায় দুটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটা। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে আগামী ৯ মার্চ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। ১২ ও ১৪ মার্চ শেষ দুটি টি-টোয়েন্টি খেলার জন্য আবার ঢাকায় ফিরবে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম