ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

২০দিন পর পুরোদমে সচল চা শিল্পের সার্বিক কার্যক্রম

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২২,  3:07 PM

news image

২০দিন পর পুরোদমে সচল চা শিল্পের সার্বিক কার্যক্রম মজুরী বৃদ্ধির আন্দোলন শেষে দীর্ঘ ২০দিন পর পুরোদমে সচল হয়েছে চা শিল্পের সার্বিক কার্যক্রম। আজ সোমবার থেকে ঘুরছে চা ফ্যাক্টরীর চাকা। একযোগে নেমেছেন জেলার ৯২টি বাগানসহ দেশের ১৬৭টি বাগানের শ্রমিকরা পাতা উত্তোলনে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান, চায়ের ভরা মৌসুমে দেশের ১৬৭টি চা বাগান নিয়ে গঠিত ৭টি ভ্যালীর চা শ্রমিকদের নতুন মজুরী ১৭০ টাকা ঘোষনা আসার পর সকাল থেকে কাজে যোগ দিয়েছেন।  গত শনিবার বিকেলে চা বাগান মালিকদের সাথে গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে শ্রমিকদের দৈনিক মজুরী ১৭০ ও অন্যান্য সুযোগ সুবিধা বর্ধিত করাসহ প্রধানমন্ত্রী তাদের সাথে ভিডিও কনফারেন্সে শ্রমিকদের সাথে কথা বলবেন।

এমন ঘোষণা পেয়ে খুশী হয়ে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন। প্রধানমন্ত্রীর ওই ঘোষণা প্রত্যন্ত অঞ্চলের শ্রমিকদের কাছে পৌঁছাতে দেরি হওয়ায় আজ সকাল থেকে উৎফুল হয়ে প্রতিটি বাগানের শ্রমিকরা চা পাতা উত্তোলন ও ফ্যাক্টরি কাজসহ অন্যান্য কাজে যোগ দেন। উল্লেখ্য গতকাল রবিবার চা বাগান শ্রমিকদের সাপ্তাহিক ছুটি থাকায় বেশ কিছু বাগানে নগদ হাজিরার ভিত্তিতে শ্রমিকরা কাজে যোগ দেন। এদিকে চা শ্রমিক মজুরী বৃদ্ধি করে ১৭০ টাকা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রবিবার বিকেলে মৌলভীবাজারের চা শ্রমিকরা আনন্দ মিছিল বের করে। উল্লেখ্য ৩০০ টাকা মজুরীর দাবীতে গত ৯ আগস্ট থেকে ২ ঘণ্টা করে কর্ম বিরতি এবং ১৩ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামেন চা শ্রমিকরা। দাবি না মানায় মৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা টানা ১৯দিন ধর্মঘট পালন করেন । সূত্র : বাংলাভিশন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম