ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

১-৭ জানুয়ারি সব আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৩,  3:51 PM

news image

আগামী বছরের ১ থেকে ৭ জানুয়ারি আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারাদেশের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বুধবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দেশ ও জাতির এই চরম যুগ সন্ধিক্ষণে দেশের বৃহত্তম এবং জনপ্রিয় আইনজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন এবং বিচার বিভাগের স্বাধীনতা, পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচির বিষয়ে উল্লেখ করা হয়, আগামী ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতিসহ সব বিচারকদের কাছে আদালত বর্জনের সিদ্ধান্তের চিঠি হস্তান্তর করা হবে। ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সব জেলা আদালত, সেশন্স আদালত, মুখ্য মহানগর হাকিমদের আদালত, মুখ্য জুডিসিয়াল আদালতসহ সব আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে। সরকার বা সরকারের কোনো অনুচরদের উসকানিতে পা না দিয়ে, শান্তিপূর্ণভাবে এই গণতান্ত্রিক কর্মসূচি সফল করার জন্য দেশের আইনজীবী সমাজের কাছে আহ্বান জানান কায়সার কামাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম