ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২২,  4:14 PM

news image

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় দুই দেশ থেকে ১ লাখ ৩০ হাজার টন ইউরিয়া ও এমওপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৪ ডিসেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। আরব আমিরাত ও কানাডা থেকে এই সার কিনতে মোট ৮৫৩ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮৯৯ টাকা খরচ হবে। এরমধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১৬৩ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৯৬৯ টাকায় ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এ ছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১০তম লটে ৩৪৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৪৬৫ টাকায় ৫০ হাজার টন এবং ১১তম লটে ৩৪৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৪৬৫ টাকায় আরও ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করবে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম