ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

১৯ হাজার ৫০০ পিস ইয়বাসহ গ্রেফতার ১

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:28 PM

news image

মোটরসাইকেলের তেলের ট্যাংকে লুকিয়ে পাচারকালে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার তালিম উদ্দিন মুন্না (২৫) চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিড়পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড় থেকে তাকে আটক ও ইয়াবাগুলো জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশনায় তার (ওসির) নেতৃত্বে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড়ে একটি মোটরসাইকেল থামিয়ে মুন্নাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যে মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকে সরিষার তেলের বোতলে ভরা ইয়াবার সন্ধান পায় ডিবি পুলিশ। পরে সাক্ষীদের সামনে স্থানীয় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় ট্যাংক কেটে ৩০টি সরিষার তেলের বোতল বের করা হয়। প্রতিটি বোতলে ৬৫০ পিস করে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম