ঢাকা ১৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারনা; আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ ও আইসিটি-ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত আশুলিয়ায় চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার সাভারে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান লালপুরে লাম্পি রোগে মারা গেছে ৪০ গরু, আক্রান্ত ২১ হাজার জামালপুরে অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু, আহত ৪ শিশু ধর্ষণের দায়ে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, ৩ জনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭৮৮ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৫,  11:48 AM

news image

বিশ্বের ১৯টি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি জানান, জাতীয় ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক আফগান শরণার্থী। তার হামলায় এক সেনা ইতিমধ্যে মারা গেছেন। আরেকজনের অবস্থা বেশ গুরুতর। এরপর থেকেই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী নেওয়া বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। যদিও গত জুনে এসব দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। এখন এগুলোর ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

১৯টি দেশ হলো-

১. আফগানিস্তান ২. মিয়ানমার ৩. চাদ ৪. কঙ্গো প্রজাতন্ত্র ৫. গিনি ৬. ইরিত্রিয়া ৭. হাইতি

৮. ইরান ৯. লিবিয়া ১০. সোমালিয়া ১১. সুদান ১২. ইয়েমেন ১৩. বুরুন্ডি ১৪. কিউবা

১৫. লাওস ১৬. সিয়েরা লিওন ১৭. টোগো ১৮. তুর্কমেনিস্তান ১৯. ভেনেজুয়েলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম