ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

১৯ কেজির কাতল বিক্রি হলো ২৮ হাজার ৮০০ টাকায়

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২৩,  5:03 PM

news image

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো ১৯ কেজি ২শ গ্রাম ওজনের বিশাল আকারের একটি কাতল মাছ, যা ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেল ৩ টায় রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর কুশাহাটা এলাকায় জেলে গুরু হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে। জাল থেকে মাছ ছাড়িয়ে বিকেলে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে নিয়ে আসেন গুরু হালদার। নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৮৪০ টাকায় মাছটি ক্রয় কেনেন দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের মো. শাজাহান মিয়া। পরে ২৮ হাজার ৮০০ টাকায় মাছটি বেচে দেন তিনি। মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া বলেন, রোববার বিকেলে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৮৪০ টাকায় কিনি। পরে বিকেলে ঢাকায় এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকায় মোট ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি। গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, শীত মৌসুমে পদ্মা নদীর পানি কমে গেছে অনেক। এখন মাঝেমধ্যেই পদ্মা নদীতে এমন বড় বড় মাছ ধরা পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম