ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৯ ইউপিতে ভোট চলছে

#

নিজস্ব প্রতিনিধি

২১ মার্চ, ২০২২,  10:32 AM

news image

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে সমান ভোট পাওয়া ও বন্ধ ঘোষণা করা প্রায় ১৯টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোটগ্রহণ করা হচ্ছে। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৩৭ অনুযায়ী চলতি বছরের ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপ ও ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ও অন্যান্য ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সমান ভোট পাওয়া ও বন্ধ-ঘোষিত ভোটকেন্দ্রের ভোটগ্রহণ ২১ মার্চ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ৭টি ইউপিতে ইভিএমের মাধ্যমে ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এসব ওয়ার্ডের ভোটগ্রহণ করতে নির্বাচন কমিশন সচিবালয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। মনিটরিং সেল কন্ট্রোল রুম থেকে নির্বাচনের সার্বিক বিষয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম