ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৫,  4:56 PM

news image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা, মর্যাদা ও সমৃদ্ধি পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। গাজা শান্তি সম্মেলন শেষে দেশে ফেরার পর সামাজিক মাধ্যমের ওই বিবৃতি শেহবাজ শরিফ বলেন, ইনশাআল্লাহ, ১৯৬৭ সালের আগের সীমান্তরেখা অনুযায়ী এবং আল-কুদস আল-শরিফকে রাজধানী ঘোষণা করে একটি শক্তিশালী ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির মূলভিত্তি ছিল এবং থাকবে। তিনি আরও বলেন, পাকিস্তানের সবচেয়ে জরুরি অগ্রাধিকার হলো গাজা ভূখণ্ডে ইসরায়েলের পরিচালিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করে শেহবাজ শরিফ বলেন, গাজায় রক্তপাত বন্ধ করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন, তিনি তা বাস্তবায়ন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম