ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

১৮ মার্চ সব মহানগরে বিক্ষোভ করবে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৩,  2:07 PM

news image

আগামী ১৮ মার্চ শনিবার দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১১ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ মার্চ শনিবার দেশব্যাপী সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে।’ তিনি আরও বলেন, ‘পরিষ্কার জানিয়ে দিতে চাই। বিএনপি এ সরকারের অধীনে, হাসিনা সরকারের অধীনে, এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না। আমরা ১০ দফা দাবি দিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’‌‌ ‘মন্ত্রীরা বলেন তত্ত্বাবধায়ক সরকার কবরস্থানে চলে গেছে’ এর জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জামায়াত-জাতীয় পার্টিকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। ১৭৩ দিন হরতাল করেছিলেন। গান পাউডার দিয়ে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছিলেন। অগ্নিসন্ত্রাস করেছেন। লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আপনারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। জনগণ আন্দোলন শুরু করেছে। এ আন্দোলনে তারা জয়ী হবে।’ এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। মানববন্ধনটি পরিচালনা করেন মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। দুপুর ১২টায় মানববন্ধনটি শেষ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম