ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

১৭ মার্চ পর্যন্ত বই মেলা চালানোর প্রস্তাব

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  9:58 PM

news image

কোভিড মহামারীর কারণে অমর একুশে বইমেলা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রকাশক সমিতি ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মেলা চালানোর প্রস্তাব দিয়েছে। বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার দুপুরে এক বৈঠকে প্রকাশকদের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এ কথা জানিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, “প্রকাশকদের প্রস্তাব আমরা সরকারের সংশ্লিষ্টদের জানাব।

কোভিড পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর মধ্যে মেলার প্রস্তুতি চলবে।” প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, “বৈঠকে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ বইমেলা করার প্রস্তাব দেওয়া হয়েছ। এই প্রস্তাবনটা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে বাংলা একাডেমি। তারপর সেটা অনুমোদিত হলে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবেন, কবে থেকে বইমেলা হবে।” মাসব্যাপী একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরুর কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এবার দুই সপ্তাহ পেছানো হয়। বাংলা একাডেমি জানিয়েছে, মেলা যখনই হোক, এবার ক্রেতা-দর্শনার্থী ও বিক্রেতাদের দেখাতে হবে কোভিড টিকার সনদ। আর বইমেলা সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায় আনতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বিশেষ বুথও বসানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম