ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

১৭ বছর ধরে নির্যাতিত মানুষের চাওয়া হাসিনার ফাঁসি কার্যকর: মীর স্নিগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  11:16 AM

news image

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার পরিবার এবং গত ১৭ বছর ধরে নির্যাতিত মানুষের একটাই প্রত্যাশা—শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার ৫ আগস্টেই হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের প্রকাশের অপেক্ষা। তিনি বলেন, হাসিনা যে অপরাধ করেছে, তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে। এদিকে, ব্যানার-পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনারা। এর আগে, সকালেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইবুনালে। ঐতিহাসিক এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এ ছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার ১০টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণসহ রাজধানীজুড়ে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম