ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

১৭ জানুয়ারি বঙ্গভবনে সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২২,  2:18 AM

news image

নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে আগামী ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির চলমান সংলাপে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ পর্যন্ত ৩২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। দলগুলোর মধ্যে বিএনপি,

ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডিসহ (রব) ছয়টি দল সংলাপে না যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতির। এদিকে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। আর এরই মধ্যে নতুন ইসি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম