ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

১৭ এপ্রিল থেকে ঢাকাগামী ট্রেন থামবে না বিমানবন্দর স্টেশনে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৩,  4:18 PM

news image

ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না বলে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ট্রেনগুলো হলো একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস। মূলত ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে এবং ট্রেনের শৃঙ্খলা ঠিক রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া গতকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। তবে এবার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। গতকাল দেওয়া হয়েছে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। একইভাবে আজ ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হবে ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট।  অন্যদিকে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রয় করা হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রয় হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরত যাত্রার টিকিট। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম