ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

১৭৭ রানের বিশাল টার্গেট পেলো আয়ারল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  6:28 PM

news image

সুপার টুয়েলভে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতেই আজ স্কটিশদের বিপক্ষে মাঠে নেমেছে আয়ারল্যান্ড। কিন্তু তাদের সেই লড়াইকে অনেকটাই কঠিন বানিয়ে দিলো স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করে আইরিশদের সামনে ১৭৭ রানের বিশাল টার্গেট দাঁড় করিয়েছে স্কটিশরা। হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটোন। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্কটল্যান্ড। দলীয় মাত্র ১ রানেই  জর্জ মুনসে ২ বলে ১ রান করে আউট হন। মাইকেল জোনস ও ম্যাথু ক্রস মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৯ রান তুলে শুরুর ধাক্কা সামাল দেন। ম্যাথু ক্রস ২১ বলে ২৮ রান করে সাজঘরের পথ ধরেন। এরপর বেরিংটনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে আরও ৭৭ রান যোগ করে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখান মাইকেল জোনাস। দলীয় ১৩৭ রানে ২৭ বলে ৩৭ রান করে আউট হন বেরিংটন। এরপর দলীয় ১৭০ রানে ৫৫ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন ওপেনার মাইকেল জোনাস। এরপর ইনিংসের শেষ বলে ম্যাক্লিওড রান আউট হলে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। আয়ারল্যান্ডের পক্ষে কার্টিস ক্যাম্ফার নেন ২টি উইকেট।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম