ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের ১ দিন পর প্রতিবেশীর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো ১৩৩ অধ্যাদেশ বিমান হামলার পর ইরানের ইসফাহানে ধোঁয়ার কুণ্ডলী, নিহত অন্তত ১৫ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারঢাকা ছাড়লো মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ বছর পর বিএনপি কার্যালয়ে কর্নেল অলি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  2:25 PM

news image

বিএনপি থেকে বের হয়ে আলাদা দল গঠনের দীর্ঘ ১৬ বছর পর কর্নেল অলি আহমেদ গেলেন দলটির কার্যালয়ে। পুলিশি অভিযানে ক্ষতিগ্রস্ত কার্যালয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন। সঙ্গে বিএনপির কাছে সরকারবিরোধী শক্ত কর্মসূচিও চাইলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে অলি আহমদ সেখানে গেলে কার্যালয়ের ক্ষতিগ্রস্ত কক্ষগুলো তাকে দেখান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপিকে কঠোর কর্মসূচি দেয়ার পরামর্শ দিয়ে এলডিপি নেতা বলেন, ‘বিএনপিকে আরও শক্তিশালী হয়ে কর্মসূচি দিতে হবে। সরকারের পতন সময়ের ব্যাপার। সরকারের সেফ এক্সিটের সময় শেষ, জনগণ বিচার করবে।’ সরকার ষড়যন্ত্র করছে বলেও সতর্ক করে তিনি বলেন, ‘তাদের পাতানো ফাঁদে পা দেয়া হবে না। আমাদের কাজ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে বিদায় করা। তাই করা হবে।’ অলি আহমদ ক্ষতিগ্রস্ত কার্যালয় দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের সহমর্মিতা জানান। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমূখ। উল্লেখ্য, কর্নেল (অব.) অলি আহমদ এক সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বিএনপি নেতৃত্বাধিন চারদলীয় জোট সরকারের মন্ত্রীও ছিলেন। পরে ২০০৬ সালে মতবিরোধের কারণে বিএনপি থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম