ঢাকা ১০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির ১৬৯ কিমি বেগে আঘাত হেনেছে ‘ইসাইয়াস’, বিদ্যুৎহীন ৬০ শতাংশ এলাকা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: রাজধানীর বিভিন্ন সড়কে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জামালপুরে বাস চাপায় শাশুড়ি-বউয়ের মৃত্যু তাজমীন হত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

১৬৯ কিমি বেগে আঘাত হেনেছে ‘ইসাইয়াস’, বিদ্যুৎহীন ৬০ শতাংশ এলাকা

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর, ২০২৬,  1:53 PM

news image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেসটিন শহরের কাছে আঘাত হেনেছে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’। ক্যাটাগরি-২ মাত্রার এই হারিকেনটি ২০২৬ সালের আটলান্টিক মৌসুমে যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রথম ক্যাটাগরি-২ হারিকেন। শনিবার (১০ অক্টোবর) ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় ফ্লোরিডার সান্তা রোসা বিচে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৬ কিলোমিটার (১১৬ মাইল) রেকর্ড করা হয়। ঝড়টি ফ্লোরিডার প্যানহ্যান্ডেল অঞ্চল অতিক্রম করে ঘণ্টায় ৩১ কিলোমিটার বেগে উত্তর দিকে অ্যালাবামার দিকে এগিয়ে যাচ্ছে।


ঝড়ের প্রভাবে পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। উপকূলীয় এলাকায় তীব্র বাতাসের সঙ্গে ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিয়েছে।


পরিস্থিতি মোকাবিলায় ফ্লোরিডা ও জর্জিয়ার কিছু এলাকায় জলোচ্ছ্বাস, বন্যা ও টর্নেডোর সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া সংস্থা। ফ্লোরিডার এস্কেম্বিয়া কাউন্টির প্রায় ৬০ শতাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ ছাড়া ঝোড়ো বাতাসে উড়ে আসা ধ্বংসাবশেষের কারণে বিভিন্ন সড়কে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।


ঘূর্ণিঝড়ের কারণে একাধিক সংগীত উৎসব বাতিল করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস বেশ কয়েকটি উদ্যান বন্ধ ঘোষণা করেছে।


দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে অ্যালাবামার গভর্নরকে আইভির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৯ অক্টোবর হারিকেন মিল্টনের আঘাতের পর এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম