ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠাল ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৫,  4:41 PM

news image

যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুযায়ী হামাসের কাছে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।  প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুসারে, প্রতিটি ইসরায়েলি বন্দির মৃতদেহ ফেরত পাওয়ার বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দেবে ইসরায়েল। শুক্রবার হামাসের হাতে ইসরায়েলি বন্দি এলিয়াহু মার্গালিটের মৃতদেহ পাওয়ার পর এই বিনিময় সম্পন্ন হয়। এদিকে, গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ১৫টি মরদেহ হস্তান্তর করা হয়। এ নিয়ে মোট ১৩৫টি মরদেহ হস্তান্তর করা হলো। এএফপি জানায়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস নয় জন ইসরায়েলি এবং একজন নেপালি ছাত্রের মরদেহ হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম