ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

১৪ বছর পর আইপিএলে লজ্জার রেকর্ড থেকে মুক্ত মাশরাফী

#

স্পোর্টস ডেস্ক

১০ এপ্রিল, ২০২৩,  6:06 PM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০৯ সালে কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। সে আসরে একটি লজ্জার রেকর্ড গড়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক। ১৪ বছর পর তার সে রেকর্ড দখলে নিয়েছেন গুজরাট টাইটান্সের পেসার যশ দয়াল। রোববার (৯ এপ্রিল) আইপিএলে এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। ইনিংসের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন কলকাতার ব্যাটার রিংকু সিং। গুজরাট পেসার যশ দয়ালের এই ওভারে কলকাতার ব্যাটাররা তুলে নেন ৩১ রান, যা আইপিএলের ইতিহাসে রান তাড়ায় নেমে শেষ ওভারে সর্বোচ্চ রান তুলে নেয়ার রেকর্ড। এর আগে এ তিক্ত রেকর্ডটি ছিল টাইগার পেসার মাশরাফি বিন মোর্ত্তজার। ২০০৯ সালে শেষ ৬ বলে ২১ রান তাড়া করতে গিয়ে মাশরাফীর ওভার থেকে ২৬ রান তুলেছিল ডেকান চার্জাস। ১৪ বছর পর তার সে রেকর্ড এখন দখলে নিয়েছেন যশ দয়াল। ২০০৯ সালের ওই আসরে কলকাতার হয়ে ওই একটি ম্যাচই খেলেছিলেন মাশরাফী। আর সে এক ম্যাচেই শেষ মাশরাফীর আইপিএল ক্যারিয়ার। ৪ ওভার বল করে ৫৮ রান দিয়ে ম্যাচটিতে ‍উইকেটশূন্য ছিলেন সাবেক টাইগার অধিনায়ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম