ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন

১৪ দলের মধ্যে জোটগতভাবেই নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৩,  3:27 PM

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, পূর্ব সিদ্ধান্ত অনুসারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট থাকবে। ১৪ দলের মধ্যে জোটগতভাবেই নির্বাচন হবে। তবে জোটগতভাবে নির্বাচনের বিষয়ে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি পরে সমন্বয় করে করা হবে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, প্রতি নির্বাচনেই অনেক সংসদ সদস্য বাদ পড়ে থাকেন। এ বছর জনপ্রিয়তা বিবেচনায় নিয়েই মনোনয়ন দেয়া হয়েছে। সেক্ষেত্রে অনেকেই বাদ পড়েছেন। সেখানে কে মন্ত্রী, কে সিনিয়র নেতা, সেটি মুখ্য নয়। তিনি বলেন, অনেক রাজনৈতির দল নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। তৃণমূল বিএনপির নেতৃত্বে অনেক বিএনপি নেতা অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। জনগণের ব্যাপক অংশগ্রহণ ঘটবে আগামী নির্বাচনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম