ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু সাভারের সাব রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকায় রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ দম্পতির গণবিয়ে একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলেই ৩৩ লাখ টাকা জরিমানা ইপিআই টিকা বিতরণে চরম সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২২,  10:16 AM

news image

১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা সাড়ে ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার রাতে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, বৈঠকে ১৪ দলীয় জোটের শরিক নেতারা ছাড়াও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন। বৈঠকে রাজনৈতিক, সামাজিক, নির্বাচন নানা বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি রাজনীতির মাঠে বিরোধীদের আন্দোলন-সংগ্রাম মোকাবিলায় ১৪ দলীয় জোটের ভূমিকা কী হবে—সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে কর্মকৌশল চূড়ান্তসহ নানা বিষয়ে আলোচনা হবে। ২০০৮ সালে ২৩ দফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠে ১৪ দলীয় জোট। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে গড়ে ওঠে এই জোট। এরপর থেকে আওয়ামী লীগের নেতৃত্বে জোটগতভাবে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয় জোটের শরিকরা। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে শরিকদের প্রতিনিধিত্ব ছিল। তবে সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিসভায় শরিক দলের কাউকে রাখা হয়নি। যদিও ১৪ দলের ঐক্য ‘অটুট’ আছে বলে সব সময় দাবি করে এসেছে জোটের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। আজ সেই ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর আগে দিবসভিত্তিক নিয়মিত ভার্চুয়াল সভা হতে দেখা গেছে। সর্বশেষ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে গত শুক্রবার ১৪ দলীয় জোটের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জোটকে সক্রিয় করার দাবি জানান নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম