ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

১৪ জুন থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে: রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৩,  7:57 PM

news image

আগামী ২৯ জুনকে পবিত্র ঈদুল আযহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ হিসেবে আগামী ১৪ জুন থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। আর এবারই প্রথম দুই শিফটে টিকিট বিক্রি করা হবে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, আগামী ২৪ জুনের টিকিট ১৪ জুন; ২৫ জুনের টিকিট ১৫ জুন; ২৬ জুনের টিকিট ১৬ জুন; ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। আর অনলাইনে ফিরতি টিকিট বিক্রি শুরু আগামী ২২ জুন থেকে। অর্থাৎ ২ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে ২২ জুন, ৩ জুলাইয়ের ২৩ জুন, ৪ জুলাইয়ের ২৪ জুন, ৫ জুলাইয়ের ২৫ জুন, ৬ জুলাইয়ের ২৬ জুন। এবারই প্রথমবারের মতো অঞ্চল ভেদে অনলাইনে যাত্রীদের টিকিট পাওয়া নিশ্চিত করতে দুই শিফটে টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে ইস্যু করা হবে। আর পূর্বাঞ্চলের টিকিট দুপুর ১২টা থেকে ইস্যু করা হবে বলে জানান রেলমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম