ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

১৩ হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৩,  4:33 PM

news image

বন্দিবিনিময় চুক্তির আওতায় ১৩ জন ইয়েমেনি হুতি বিদ্রোহীকে মুক্তি দিয়েছে সৌদি আরব। ইয়েমেনের বহু বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ওমানি কর্মকর্তারা ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছার পর গতকাল শনিবার এই মুক্তি খবর পাওয়া গেল। রবিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। হুতি নেতা আবদুল কাদের আল মুরতাবা বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় আগেই এক সৌদি বন্দিকে মুক্তি দিয়েছিল ইয়েমেন। তার বিনিময়ে গতকাল শনিবার ওই ১৩ হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব। তিনি বলেন, আমরা আশা করি দুই দেশের মধ্যে এ বন্দিবিনিময় প্রক্রিয়া অব্যাহত থাকবে। শনিবার ইয়েমেনের সরকার জানিয়েছে, ৮৮৭ জন হুতি বিদ্রোহীকে মুক্তি দেওয়ার কথা থাকলে সৌদি কর্তৃপক্ষ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ প্রক্রিয়া বন্ধ রেখেছে। জাতিসংঘের মধ্যস্থতায় গত বছর সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয়েছে। এতে বলা হয়, দুই দেশের মধ্যে দুই হাজার বন্দিবিনিময় হবে। ২০২২ সালের এপ্রিল মাসের প্রথম দিকে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর দুই দেশের মধ্যে কিছুসংখ্যক বন্দিবিনিময়ের পর আবার দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়লে বন্দিবিনিময় চুক্তি মুখ থুবড়ে পড়ে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সৌদি আরব। -সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম