ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

১৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  9:39 PM

news image

কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ শিক্ষকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজ গেটের সামনের সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর শিক্ষক রাজনীতিরহীন চক্রান্তে একটি কু-চক্রী মহল ও এ মামলার বাদী শেখ সবুজ রহমান পুলিশের সাথে যোগসাজশে মামলাবাজির ব্যবসা করতেই এই মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। এতে আমাদের শিক্ষাজীবনকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দেওয়াসহ কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষার মনোরম পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে তারা। শিক্ষার্থীরা আরও বলেন, ১৩ শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা নিঃশর্ত প্রত্যাহার করতে হবে। নয়তো এ ঘটনার প্রতিবাদ এবং দাবি আদায়ে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে হত্যাচেষ্টার অভিযোগে দীর্ঘ প্রায় সাড়ে ছয় মাস পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারি কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ জন শিক্ষকসহ মোট ২১জনের নাম উল্লেখ এবং সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন শেখ সবুজ রহমান নামের এক ব্যক্তি। সবুজ কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার জান মোহাম্মদ জানু শেখের ছেলে।  কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোল্লাহ মোহাম্মদ রুহুল আমিন বলেন, পুলিশ কর্মকর্তার কাণ্ডজ্ঞানহীন এবং কু-চক্রী মহলের নিন্দনীয় কাজের ফল হিসেবে চিহ্নিত করে অবিলম্বে এর একটা সুরাহার দাবি করেন। একইসঙ্গে এ নিন্দনীয় কাজে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম