ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

১২ লাখ টন গম রপ্তানির অনুমতি দিতে পারে ভারত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২২,  5:09 PM

news image

গত মাসে হঠাৎ করে গম রপ্তানি নিষিদ্ধ করে ভারত। ফলে দেশটির বিভিন্ন বন্দরে গমের চালান আটকা পড়ে আছে। বন্দরে আটকা পড়া ওই সব কার্গো খালি করতে ভারত সরকার শিগগির ট্রেডারদের প্রায় ১২ লাখ টন গম সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে।সরকারি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়। এসব গমের বেশিরভাগই আসবে বাংলাদেশে। এ ছাড়া শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সসহ আরও কয়েকটি দেশে গমের চালান যাবে বলে জানায় একটি গ্লোবাল ট্রেডিং ফার্মের দিল্লি ভিত্তিক ট্রেডার। বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা ভারতীয় গমের উপর অনেকাংশে নির্ভরশীল। প্রতিকূল আবহাওয়ার কারণে গমের উৎপাদন কম হওয়ায় অভ্যন্তরীন বাজার স্থিতিশীল রাখতে গত ১৪ মে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। তবে, তারা এও বলেছিল, বিদেশ থেকে যারা ভারতীয় গম আমদানির জন্য এরই মধ্যে এলসি খুলে ফেলেছে এবং সেসব দেশ ‘জরুরি খাদ্য চাহিদা মেটাতে’ গম সরবরাহ করতে অনুরোধ করবে তাদের গম দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সরকারি কর্মকর্তা বলেন, গত ১৪ মের আগে যেসব এলসি খোলা হয়েছে সেই ভিত্তিতে গম রপ্তানির জন্য সরকার নিবন্ধন সনদ জারি করবে। নিষেধাজ্ঞা জারির পর ভারত চার লাখ ৬৯ হাজার টনের বেশি গম রপ্তানি করতে দিয়েছে। কিন্তু এখনও বন্দরে অন্তত ১৭ লাখ টন গম পড়ে আছে। সামনেই বৃষ্টির মৌসুম শুরু হচ্ছে। ওই সময়ে বন্দরে পড়ে থাকা গম নষ্ট হয়ে যেতে পারে উদ্বেগ থেকেই ওই গম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম