ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

১২ ম্যাচে ৮ হার! আইপিএল থেকে ছিটকে যা বললেন লারা

#

স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০২৩,  10:47 AM

news image

আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে ব্রায়ান লারার দল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির পরে দ্বিতীয় দল হিসাবে বাদ পড়েছে তারা। ছিটকে যাওয়ার পরে সাফাই গেয়েছেন লারা। তার মতে, আইপিএলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বলেই সাফল্য পাননি তারা। গুজরাট টাইটান্সের কাছে ৩৪ রানে হারার পরে এ বারের মতো প্লে-অফের স্বপ্ন অধরা থেকে গিয়েছে হায়দরাবাদের। তাদের বাকি দুই ম্যাচ সম্মানরক্ষার। এর আগে হায়দরাবাদের ব্যাটিং কোচ ছিলেন লারা। প্রধান কোচ ছিলেন টম মুডি। তাকে সরিয়ে এবার লারাকে প্রধান কোচ করা হয়েছে। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি।

লারা বলেছেন, ‘‘প্রধান কোচ হিসেবে এটাই আমার প্রথম মৌসুম। আইপিএলের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। এবার আলাদা আলাদা শহরে গিয়ে খেলতে হয়েছে। সব জায়গায় পরিবেশ আলাদা। সেটা মানাতে পারিনি। আশা করছি পরের বার ভুল থেকে শিক্ষা নেব।’’ দলের ব্যাটিং ব্রিগেড নিয়ে হতাশ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। তার কথায়, ‘‘গত মৌসুমে রাহুল ত্রিপাঠি ও অভিষেক শর্মা ৪০০ রানের বেশি করেছিল। এবার ওরা রান পায়নি। তবে শুধু ওদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের দলে অনেক ভাল ব্যাটার রয়েছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী তারা খেলতে পারেনি। তার জন্যই জিততে সমস্যা হয়েছে।’’ গত বার হায়দরাবাদের চমক ছিলেন উমরান মালিক। তার গতি সমস্যায় ফেলেছিল বড় বড় ব্যাটারদের। কিন্তু এবার মাত্র সাতটি ম্যাচে খেলেছেন উমরান। লারা জানিয়েছেন, ছন্দে নেই ভারতীয় পেসার। তাই তাকে সব ম্যাচে খেলানো হয়নি। লারার কথায়, ‘‘এখন কে কেমন ছন্দে আছে তার উপর নির্ভর করে প্রথম একাদশ নির্ধারন হয়। সেই কারণেই উমরান সুযোগ পায়নি।’’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম