ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

১২ দিন ধরে তালা ঝুলছে বিএনপির কার্যালয়ে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  11:55 AM

news image

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকেই তালাবদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। গত ১২ দিনের গ্রেপ্তার এড়াতে দলের কার্যালয়ে আসেননি কোনো নেতাকর্মী। এছাড়া এ সময়ের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে ৮ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দলটি। গত ১২ দিনে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা না গেলেও ২৪ ঘণ্টা কার্যালয়ে দুপাশে পালাক্রমে অবস্থান নিয়ে রেখেছে পুলিশ। এছাড়া কার্যালয়ে পাশে রাখা হয়েছে লোহার বক্ল। নির্বাচন কমিশন থেকে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে দেওয়া একটি চিঠি এখনো পড়ে আছে কার্যালয়ে প্রবেশ মুখে একটি চেয়ারে। এদিকে সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, পুলিশ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। গত ১২ দিনে ৮ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করতে বাসা-বাড়িতে অভিযান চালিয়ে না পেয়ে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করছেন। আবার কাউকে-কাউকে গ্রেপ্তারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম