ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৬৫ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  7:13 PM

news image

নতুন বছরের দ্বিতীয় দিনে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছে সরকার। সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। আজ সন্ধ্যা ৬ টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে ডিসেম্বর মাসের জন্য এলপিজির দাম ৪৬ টাকা বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে ভোক্তা পর্যায়ে দাম কমলেও সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে।  এছাড়া প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে থাকে বিইআরসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম