ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

১২৪ রানে থামলো বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৩,  9:48 PM

news image

সিরিজের দুই ম্যাচে রানের ফুলঝুরি ছুটিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই দলীয় সংগ্রহ ২০০ ছাড়িয়েছিল। কিন্তু আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে দেখা গেল উল্টো চিত্র। বড় সংগ্রহ তো দূরে, উইকেটে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিং ব্যর্থতায় আইরিশদের মাত্র ১২৫ রানের লক্ষ্য দিতে পেরেছে সাকিব আর হাসানের দল। আজ শুক্রবার (৩১ মার্চ) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগে ব্যাট করে নির্ধারিত ১৯.২ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১২৪ রান তুলেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন শামীম হোসেন। ৪২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫ বাউন্ডারি আর দুই ছক্কায়। সিরিজের প্রথম দুই ম্যাচে অনায়সে জয় পেয়েছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আজ জিতলেই নিজেদের ইতিহাসে প্রথমবার টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ করার মর্যাদা অর্জন করবে বাংলাদেশ। কারণ, আয়ারল্যান্ডের ঠিক আগেই ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। আগের দুই ম্যাচে আগে ব্যাটিং করে সাফল্য এসেছিল। কিন্তু আজ ব্যাটিংয়েই যে হতাশা দেখতে হবে কে জানতো। বিপর্যয়ের শুরুটা হয় দ্বিতীয় ওভার থেকেই। দ্বিতীয় ওভারে মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের অনেক বাইরের বল মোকাবিলায় ডিপ পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলে দেন লিটন দাস। সেখানে থাকা জর্জ ডকরেল ক্যাচ লুফে নিতে ভুল করেননি। ৪ বলে ৫ রান করে থেমে যায় ছন্দে থাকা লিটনের ইনিংস। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তও পারেননি থিতু হতে। পরের ওভারেই বিদায় নেন তিনি। হ্যারি টেক্টরের স্পিনের ফাঁদে পা দিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ৪ রানে ফেরেন শান্ত।

দলীয় ১৮ রানে দুই টপ অর্ডারকে হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেই বিপদের মাঝেই বিদায় নেন রনি তালুকদার। ১৪ রানে ভাঙে তাঁর প্রতিরোধ। এরপর উইকেটে শুধু হতাশাই দেখেছে বাংলাদেশ। আইরিশদের বোলিং দাপটের সামনে একে একে উইকেট বিলিয়েছেন সাকিব-তাওহিদরা। অভিষিক্ত রিশাদ হোসেনও পারেননি আস্থার প্রতিদান দিতে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রিশাদ থেমেছেন ৭ বলে ৮ রান করে। একের পর উইকেট হারিয়ে বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। শামীম হোসেনের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত অল্প রানেই থেমে যায় লাল-সবুজের দল। শামীম উইকেটে থিতু হওয়াতে কোনো মতে দলীয় রান ১০০ ছাড়াতে পেরেছে বাংলাদেশ। নয়তো আরও হতাশায় ডুবতে হতো লাল-সবুজ দলের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম