ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১ দিনে ভারতে গেলো ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৪,  11:09 AM

news image

দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় বেনাপোল বন্দর দিয়ে ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত এ ইলিশ পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান। এদিকে ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ইলিশ পাঠানো হচ্ছে। 

জানা গেছে, বাংলাদেশ সরকার ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ ভারতে পাঠানো ঘোষণা দেয়। এর মধ্যে শুধু বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ২০টি রফতানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান পাঠায়। প্রতিকেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা প্রায় ১ হাজার ১৮০ টাকা। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার। যা ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে শনিবার বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৩০০ টাকায়। কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে। কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম