ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

১১ জুন সংসদে নতুন বাজেট উপস্থাপন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৬,  4:55 PM

news image

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এদিন তার প্রথম বাজেট পেশ করবেন। সাধারণত প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করা হলেও, এবার কোরবানির ঈদের ছুটি থাকায় দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এখনও বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজেট প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, সকল স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে বাজেটের চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং নির্ধারিত সময়েই তা সংসদে উপস্থাপন করা হবে। উল্লেখ্য, গত বছর সংসদ কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম