ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

১০ প্রকল্পে ৪৬ হাজার ৩০৮ কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৫,  1:14 PM

news image

গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১০ মাস পার হতে চললো। এ সময়ের মধ্যে ১০টি প্রকল্প পুনর্মূল্যায়নের পর ব্যয় কমিয়ে সর্বমোট ৪৬ হাজার ৩০৮ দশমিক ০৪ কোটি টাকা সাশ্রয় করেছে এ সরকার। বুধবার (৪ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পোস্টে তিনি লিখেন, ‌সরকার কী করছে? প্রায়ই শুনি। আমরা বলি, তবু অনেকেই মানতে চান না। আজ মনে হলো একটা উদাহরণ সুনির্দিষ্ট তথ্য সহ সবাইকে জানানো দরকার। আবুল কালাম আজাদ মজুমদার লিখেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনর্মূল্যায়ন করে। যেসব প্রকল্পে অযৌক্তিকভাবে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল তা পুনর্মূল্যায়ন করে সরকার এই ব্যয় কমিয়ে আনে। এ টাকা দিয়ে জ্বালানি খাতে সমস্ত বকেয়া মিটিয়ে শূন্যে নামিয়ে আনা হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আরও জানান, ব্যয় সংকোচনকৃত অর্থের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১০টি প্রকল্পে ১০ হাজার ৮৫৪ দশমিক ৩২ কোটি টাকা, সেতু বিভাগের চারটি প্রকল্পে ৭ হাজার ৫৩৭ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের পাঁচটি বিভাগের ৮ হাজার ৩৬ দশমিক ৯০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের পাঁচটি প্রকল্পে ৭ হাজার ৪৫৪ দশমিক ৩১ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৯টি প্রকল্পের ১২ হাজার ৪২৫ দশমিক ৫১৭৭ কোটি টাকা ব্যয় সংকোচন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম