ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

১০ দিনে ইউক্রেন ছেড়েছে ১২ লাখ মানুষ : জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ, ২০২২,  1:06 PM

news image

রাশিয়ার ‘সেনা অভিযানের’ পর ১০ দিনে এখন পর্যন্ত অন্তত ১২ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জাতিসংঘ বলছে, ১২ লাখ শরণার্থীর মধ্যে অর্ধেকই আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এ ছাড়া দেড় লাখ মানুষ হাঙ্গেরিতে এবং বাকিরা ইউরোপের অন্যান্য দেশে পাড়ি দিয়েছে। ইউএনএইচসিআর বলছে, ‘আরও অনেকে ইউক্রেনের অভ্যন্তরে এবং বাইরে সরে যাচ্ছে। তাদের সুরক্ষা ও সমর্থন প্রয়োজন। সংকট চলমান থাকায় অন্তত ৪০ লাখ মানুষ ইউক্রেন থেকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ এর আগে ২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকটে পড়েছিল ১৩ লাখ মানুষ। সে সময় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ছাড়াও আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান, ইরাক, ইরিত্রিয়াসহ অন্যান্য দেশ থেকে বিপুল মানুষ ইউরোপে আশ্রয়ের জন্য আবেদন করেছিল। কিন্তু, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর শরণার্থী সংকটে পড়া ভুক্তভোগীর সংখ্যা মাত্র ১০ দিনেই এর কাছাকাছি চলে এসেছে। রাশিয়ার সেনা অভিযানের আগ পর্যন্ত ইউক্রেনে মোট জনসংখ্যা ছিল চার কোটি ৪০ লাখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম