ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

১০ ডিসেম্বর আমাদের চূড়ান্ত আন্দোলন নয় : ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২২,  1:37 PM

news image

১০ ডিসেম্বর বিএনপির চূড়ান্ত আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ আমাদের চূড়ান্ত আন্দোলন নয়। সেখানে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার সব সময় দুঃস্বপ্ন দেখছে। এই বুঝি তাদের পতন হবে। তত্ত্ববধায়ক সরকার না দিলে আন্দোলনের পরে সরকার পালানোর পথ খুঁজে পাবে না। তিনি বলেন, শত বাধার পরেও বিএনপি কোথাও সহিংসতা করেনি। কিন্তু সরকার পরিকল্পিতভাবে সবখানে বাধা দিচ্ছে।

সরকার বালখিল্য আচরণ করছে। আওয়ামী লীগের লোকেরা মাস্তানের মতো আচরণ করছে। আওয়ামী লীগ একটা গোয়েন্দা নির্ভর দলে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, হেফাজতের সঙ্গে যেমনটা করেছে সরকার এখন আর সেটা করতে পারবে না। মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ খুলেছে। বাংলাদেশের ভোট ব্যবস্থা নিয়ে জাপানের রাষ্ট্রদূত সত্য কথা বলেছেন। আর সরকারের পায়ের নিচে মাটি না থাকায় তারা উল্টা পাল্টা কথা বলছে। তিনি বলেন, নতুন করে সরকার জঙ্গি ইস্যু তৈরী করতে চায়। সরকার এসব করে সাধারণ মানুষের উপর নির্যাতন করতে চায়। অগ্নি সন্ত্রাসের ইতিহাস পুরাটাই আওয়ামী লীগের। অগ্নি সন্ত্রাসের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। সরকার আমাদের গণতন্ত্রের ছবক দেয়। কিন্তু আমাদের কর্মসূচির আগে লিফলেট বিতরণেও হামলা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম