ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

১০ জনের আতলেতিকোর সঙ্গে ড্র করল রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:29 PM

news image

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার আতলেতিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর আতলেতিকোকে এগিয়ে নেন হোসে হিমেনেস। শেষ দিকে রিয়ালকে সমতায় ফেরান তরুণ ফরোয়ার্ড আলভারো রদ্রিগেস। ৬৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আনহেল কোররেয়া। বিরতির সময় বদলি নেমেছিলেন আতলেতিকোর এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ঘরের মাঠে আক্রমণে অনেক এগিয়ে ছিল রিয়াল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তৈরি করতে পারেনি খুব বেশি সুযোগ। এক পর্যায়ে আতলেতিকো মাদ্রিদ ১০ জনের দলে পরিণত হলেও কাজে সুবিধা লাগাতে পারেনি। উল্টো খেলার ধারার বিপরীতে গোল হজম করে পড়ে গেল শঙ্কায়।

ম্যাচের ৬১তম মিনিটে নিজেদের সেরা সুযোগ পায় আতলেতিকো। ডি বক্সের মাথা থেকে অঁতোয়ান গ্রিজমানের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। চার মিনিট পর বড় একটা ধাক্কা খায় সফরকারীরা। রুডিগারকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন কোররেয়া। প্রতিপক্ষের একজন কম থাকার সুবিধা কাজে লাগাতে আরেকটু বেশি আক্রমণাত্মক খেলতে শুরু করে রিয়াল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের জন্য কোনো শটই নিতে পারছিল না তারা। অনেকটা খেলার ধারার বিপরীতে ৭৮তম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। গ্রিজমানের ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার হিমেনেস। ৮৪তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। খুব কাছ থেকে তার শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন ওবলাক। সেই কর্নার থেকেই দারুণ হেডে জাল খুঁজে নেন অরক্ষিত রদ্রিগেস। বাকি সময়ে আতলেতিকোর রক্ষণে প্রবল চাপ তৈরি করলেও জয়সূচক গোলের দেখা পায়নি রিয়াল। এতে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে গেল আনচেলত্তির দল। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। তাদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে ১০-এ নিয়ে যাওয়ার সুযোগ আছে বার্সেলোনার। এক ম্যাচ কম খেলা দলটি ৫৯ পয়েন্ট নিয়ে আছে চূড়ায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম