ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

১০০ টাকার জন্য দোকানিকে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২২,  10:03 PM

news image

নেত্রকোনা সদরের কুনিয়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুনিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে আয়াতুল ইসলাম (৪০) দোকানে পাওনা মাত্র ১০০ টাকা চাইলে পাশের কাঞ্চনপুর গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে রিপন ফকিরের সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় রিপন ফকির উত্তেজিত হয়ে দোকানদার আয়াতুল ইসলামকে মারধর করেন। পরে আয়াতুলকে গুরুতর আহতাবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দোকানদারকে মারধর করেন রিপন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম