ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

হোয়াইট হাউসে হ্যালোইন উৎসবে মাতলেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ নভেম্বর, ২০২৫,  4:51 PM

news image

এশিয়ায় দীর্ঘ সফরের ক্লান্তি ভুলে হ্যালোইন উৎসবে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হোয়াইট হাউসে হ্যালোইন উপলক্ষে শিশুদের চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন তিনি ও তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।   মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। পাঁচদিনের এশিয়া সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশে ফেরেন ট্রাম্প। ফিরেই রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে বার্ষিক হ্যালোইন ট্রিক-অর-ট্রিট অনুষ্ঠানে যোগ দেন তিনি। নানা সাজে সেজে অনুষ্ঠানে আসে শিশুরা। অনেকে কার্টুন চরিত্র, সিনেমার চরিত্র এমনকি ট্রাম্পের নিজস্ব পোশাকে সাজে। বিশেষ এ অনুষ্ঠানে ট্রাম্প দম্পতি মিষ্টি বিতরণ করেন। অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি শিশুদের সঙ্গে হ্যালোইন উৎসবের আনন্দ ভাগ করে নেন তারা। শিশুদের জন্য আয়োজনের প্রতিটি খুঁটিনাটি কার্যক্রমে ফুটে ওঠে আনন্দ এবং উৎসবের রঙিন আবহ। অনুষ্ঠানে শুধু সাধারণ দর্শক নয়, দেশটির সেনাবাহিনীর পরিবারের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার পরিবার এবং প্রশাসনের কর্মকর্তারা তাদের সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন।  ‘ট্রিক-অর-ট্রিট’ অনুষ্ঠানে শিশুদের জন্য নানা ধরনের পুতুল ও খেলনা বিতরণ করা হয়। পাশাপাশি, বড় কুমড়োর ফটো জোনের আয়োজন করে দেশটির কৃষি দফতর। এছাড়াও, ঐতিহ্যবাহী ও আধুনিক সঙ্গীত পরিবেশন করা হয় হ্যালোইনের এই বিশেষ দিনে। প্রতিবছরের ৩১ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় দিবসটি। তবে জাঁকজমকের সঙ্গে পালন করা হয় পশ্চিমা বিশ্বে। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম