ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

হোয়াইটওয়াশ এড়াতে রাতে মাঠে নামছে টাইগাররা

#

স্পোর্টস ডেস্ক

২৫ মে, ২০২৪,  5:04 PM

news image

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চায় টাইগাররা। হিউস্টনের পেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। হতশ্রী ব্যাটিং এবং দায়িত্বজ্ঞানহীন বোলিংয়ে প্রথম দুই ম্যাচেই হেরেছে নাজমুল শান্ত’র দল। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে টানা তিনটি ম্যাচ হারলো বাংলাদেশ। পহেলা জুলাই থেকে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই হবে বিশ্বকাপ। তার আগে জয়ের খোঁজে সাকিব-মাহামুদউল্লাহরা। একাদশেও আসছে পরিবর্তন।এদিকে, ছন্দ ধরে রেখে বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজেই হোয়াইটওয়াশের স্বাদ নিতে চায় যুক্তরাষ্ট্র। এক ম্যাচ বাকী থাকতেই যুক্তরাষ্ট্রের কাছে তিন টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হেরেছে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচ ৫ উইকেট হেরেছিল বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ হেরে বসেছে শান্ত-সাকিবরা। দ্বিতীয় ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমার মনে হয় না, এখানে দক্ষতা নিয়ে কোন সমস্যা আছে। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমরা শেষ দুই ম্যাচে ভালো করতে পারিনি।’ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে শান্ত বলেন, ‘সত্যি বলতে, আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু আমি মনে করি, আমাদের আরও একটি ম্যাচ আছে এবং পরিকল্পনা বাস্তবায়নের সেরা সুযোগ রয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম