ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে আওয়ামী লীগ কর্মী থাকলে তথ্য দিন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  11:12 AM

news image

রাজধানী ঢাকার ফ্ল্যাট, আবাসিক হোটেল ও বিভিন্ন ছাত্রাবাসে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী অবস্থান করলে বা অপতৎপরতা চালালে আগাম তথ্য দিয়ে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি আগাম তথ্য পাই, তাহলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা কার্যকরভাবে মোকাবিলা করতে এবং তাদের আইনের আওতায় আনতে পারব। তিনি আরও বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা রোধে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এস এন নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের পতনের পরও তাদের অপতৎপরতা থেমে নেই। দেশ যখন স্বৈরাচারের থাবা থেকে স্থিতিশীল হয়ে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখনো অপতৎপরতা চালাচ্ছে, যা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম