ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

হেলিকপ্টার দিয়ে আগুন নেভানো সরকারের খেলা: নজরুল ইসলাম খান

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৩,  2:27 PM

news image

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজধানীর হাতিরঝিল থেকে হেলিকপ্টার দিয়ে পানি এনে বঙ্গবাজারে ভয়াভহ আগুন নেভানো ছিল সরকারের খেলা। ভয়াবহ আগুন হেলিকপ্টারের অল্প পানি দিয়ে নেভানো কখনো সম্ভব নয়। বর্তমান ক্ষমতাসীন সরকার সাধারণ মানুষের সঙ্গে তামাশা-মশকরা করছে। রাজধানীর প্রাণকেন্দ্রে আগুন লাগলেও সরকার তা নেভাতে ব্যর্থ হয়েছে।  আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সাবেক কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। শ্রমিকনেতা কাশেম চৌধুরী স্মৃতি স্মরণ করে নজরুল ইসলাম খান বলেন,

'আমি যখন তিন বছরের জন্য অ্যাম্বাসেডর হয়ে দেশের বাইরে যাই তখন আমি শ্রমিক দলের সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেই। আমি মনে করি দীর্ঘ সময় দেশের বাইরে থেকে সভাপতির পদটি ধরে রাখার কোনো প্রয়োজন নেই। তখন কাশেম চৌধুরী ভাই প্রথম আপত্তি জানান। কাশেম ভাই বলেন, আমি সভাপতির দায়িত্ব পালন করবো কিন্তু ভারপ্রাপ্ত। আপনার পদত্যাগের প্রয়োজন নেই। তখন তিনি খুব সুন্দরভাবে জাফরুল হাসান ভাইকে নিয়ে তিন বছর শ্রমিক দলের নেতৃত্ব দেন। আজ এরকম নেতৃত্ব আমাদের মাঝে নেই, আমরা তাদের প্রয়োজনীয়তা অনুভব করি। তাই শ্রমিক দলকে শক্তিশালী করতে তাদের মতো নেতৃত্ব তৈরি করতে হবে।' তিনি আরো বলেন, পদের জন্য দৌড়ানো অত্যন্ত অমর্যাদার বিষয়। পদের জন্য আপনি যার কাছে তদবির করছেন তিনি আপনাকে কতখানি ঘৃণা করছে তা কল্পনাও করতে পারবেন না। তাই আপনারা পদের পেছনে না দৌড়ে নিজেদের নেতা হিসেবে যোগ্য করে গড়ে তুলুন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের আহ্বান জানিয়ে শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান চলমান আন্দোলনকে বেগবান করতে শ্রমিক দলকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান,  জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম