ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

হেরে যাদের দুষলেন তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৩,  4:39 PM

news image

বৃষ্টি বিঘ্নিত ম্যাচ আর বাজে ব্যাটিং সবমিলিয়ে আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজটা ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আফগানদের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে হেরেছে টাইগাররা। ম্যাচ হারার কারণ হিসেবে টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় উইকেটকেই দায়ী করেছেন অনেকটা। তবে টাইগার অধিনায়ক তামিম ইকবাল ব্যাটারদেরকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। তামিম বলেছেন, ‘আবহাওয়া ও উইকেট বা অন্যান্য কিছুকে আমার মনে হয় না দায় দেওয়ার কিছু আছে। ওসব খেলারই অংশ। আমাদের শুরুটা ভালো ছিল। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৫০ রানের মতো ছিল। এরপর দুই দফায় পরপর উইকেট হারিয়েছি।’ তিনি মনে করেন, ‘আর সত্যি বলতে কোনো উইকেটই এমন ছিল না যে অসাধারণ কোনো ডেলিভারি বা উইকেট নেওয়ার মতো বলে। বরং আমিসহ আমাদের ব্যাটসম্যানরা আলগা শট খেলেছে। এটাই ছিল ব্যাপার।’ তামিম বলেছেন, ‘১৬০ রানে আটকে গেলে তা যথেষ্ট নয়। উইকেট কিছুটা ট্রিকি ছিল অবশ্যই। বিশেষ করে শুরুতে। তবে আমরা যদি ২৫০-২৬০ রান করতে পারতাম, তাহলে ভালো খেলা হতে পারত।’ অন্য ব্যাটারদের দুষলেও অর্ধ শতক হাঁকিয়ে দলের হাল ধরার চেষ্টা করা তাওহিদ হৃদয়ের প্রশংসা করেছেন তামিম। বলেছেন, ‘আজকে তার মাত্র সপ্তম ম্যাচ ছিল। প্রতিবারই ব্যাট করতে নেমে সে সবাইকে মুগ্ধ করে চলেছে। এই মুহূর্তে ওকে দারুণ মনে হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম