ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

হেমাকে নিয়ে বিতর্কিত মন্তব্য: ক্ষমা চাইলেন শিবসেনা নেতা

#

২১ ডিসেম্বর, ২০২১,  12:16 PM

news image

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য হেমা মালিনীর গালের সঙ্গে নিজ এলাকার রাস্তার তুলনা করেছেন শিবসেনার এক নেতা। ভারতের মহারাষ্ট্রের এই হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দলটির নেতা গুলাবরাও পাটিলের এমন বিতর্কিত মন্তব্যের কারণে সৃষ্টি হয় সমালোচনার। পরে অবশ্য ক্ষমা চেয়েছেন গুলাবরাও পাটিল। জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গুলাবরাও মহারাষ্ট্রের শিবসেনা সরকারের অন্যতম সদস্য।

রাজ্যের বোদওয়াদ নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই নিজের এলাকার উন্নয়নের বর্ণনা দিতে গিয়ে হেমা মালিনীর নাম উচ্চারণ করেন। এসময় শিবসেনার এ নেতা বলেন, ‘আমি এ এলাকার ৩০ বছরের বিধায়ক (একনাথ খাড়সে) চ্যালেঞ্জ করছি, একবার আমার বাড়িতে (জলগাঁও জেলা) এসে দেখুন। সেই রাস্তা যদি হেমা মালিনীর গালের মতো মসৃণ না হয় তাহলে তখনই ইস্তফা দিয়ে দেব।’ গুলাবরাওয়ের এমন মন্তব্যের পরই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। হেমা মালিনীর মতো একজন বর্ষীয়ান অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্যের প্রতি এমন মন্তব্য কেমন করে তিনি করতে পারেন? এমন প্রশ্ন ওঠে নানা মহলে। হেমা মালিনী জানান, এ ধরনের মন্তব্য একজন জনপ্রতিনিধির করা উচিত নয়। সমালোচনার মুখে মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে গুলাবরাও পাটিল বলেন, ‘আমার মন্তব্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চাচ্ছি। কারো মনে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিলোনা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম