ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী লাইফ সাপোর্টে

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২১,  6:02 PM

news image

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। গতরাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। নুরুল ইসলাম জিহাদীর পুত্র মোর্শেদ বিন নূর জানান, হেফাজতের শনিবারের ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই তিনি কর্মব্যস্ত ছিলেন। রাতেও ঠিকমতো ঘুমাতে পারেননি। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নুরুল ইসলাম জিহাদীর সুস্থতার জন্য হেফাজত ও পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। সূত্র : মানবজমিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম