ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

হেফাজতে ইসলামের মহাসচিব আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২১,  6:55 PM

news image

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে,

শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার আগে শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে নিয়ে কর্মব্যস্ত ছিলেন নুরুল ইসলাম। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। নুরুল ইসলাম জিহাদী শিক্ষাজীবন শেষে পটিয়া থানার কৈয়গ্রাম মাদরাসায় শিক্ষক হিসেবে প্রথম যোগদান করেন। ওই মাদরাসায় এক বছর শিক্ষকতার পর বাবুনগর মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োজিত হন। এরপর বাবুনগর মাদরাসায় শিক্ষকতার কয়েক বছর পর ঢাকার আশরাফুল উলুম বড় কাটারা মাদরাসায় ১৯৮২ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। এ সময়ে তার বাবার মৃত্যুর পর তিনি নিজ বাড়িতে চলে যান এবং পুনরায় বাবুনগর মাদরাসায় যোগদান করেন। ১৯৮৪ সালের ১০ জুলাই তিনি ঢাকার খিলগাঁও-এ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম প্রতিষ্ঠা করেন। আমৃত্যু তিনি এই মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি তিনি দারুল উলুম হাটহাজারীর মজলিসে শূরা এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা ও আমেলার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ২৬ ডিসেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম