ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুয়াকাটায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ প্রতি ১০ নারীর আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য

হুমকি উপেক্ষা করেই সেই সিনেমা শেষ করেছেন রাইমা

#

বিনোদন ডেস্ক

০৭ জুলাই, ২০২৪,  6:53 PM

news image

যে সিনেমা থেকে সরে দাঁড়াতে ফোনে হুমকি পাচ্ছিলেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেন, সেই ‘মা কালী’র টিজার প্রকাশ পেয়েছে। দেশভাগের মর্মান্তিক ইতিহাসের টুকরো টুকরো ঝলক তুলে ধরা হয়েছে ১ মিনিট ৫৭ সেকেন্ডের ওই টিজারে। সিনেমার প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ অগাস্টের সাম্প্রদায়িক দাঙ্গা; ইতিহাসে যা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। রাইমা বলেছেন, স্বাধীনতার আগে অপ্রকাশ্য কিছু ঘটনা বাঙালি হিসেবে তুলে ধরার তাগিদ বোধ থেকে তিনি সিনেমাটি করেছেন। সিনেমার পোস্টার প্রকাশের পর অনেক হুমকি ধামকিতেও দমে যাননি, কাজটি শেষ করেছেন। ‘মা কালী’ পরিচালনা করেছেন বিজয় ইয়ালাকান্তি। সিনেমার মুক্তির তারিখ নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম