ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড

হিলিতে সরিষার বাম্পার ফলন

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২৩,  11:38 AM

news image

যত দূর চোখ যায় শুধুই সরিষাখেত। মাঠজুড়ে হলুদের সমারোহ আর মৌমাছির শব্দ। সরিষার হলুদে ছেয়ে গেছে দিনাজপুরের হাকিমপুর ও হিলি উপজেলার মাঠ। এর আগে এই উপজেলার জমিতে এক থেকে দুটি ফসলের বেশি আবাদ হতো না। তবে সরকারের কৃষি-বান্ধব নানা পদক্ষেপের কারণে বর্তমানে এই উপজেলার জমিতে চাষ হচ্ছে তিনটি ফসল। আমন কাটার পর পড়ে থাকা জমিগুলোতে আবাদ হচ্ছে সরিষা। সরিষার বাম্পার ফলনে লাভবান হচ্ছেন কৃষক, হাসি ফুটেছে তাদের মুখে। সরেজমিনে দেখা যায়, কিছুদিন বাদেই ঘরে উঠবে সরিষা। বছরখানেক আগেও পানি সংকটসহ নানা কারণে বোরো ধান কাটার পর দীর্ঘসময় পড়ে থাকত এই অঞ্চলের জমি। তবে পড়ে থাকা জমিতে এখন চাষ হচ্ছে দেশি-বিদেশি নানা জাতের সরিষা।

চলতি মৌসুমে হাকিমপুর-হিলি উপজেলায় ২ হাজার ৪৪০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। সরিষা চাষে গত বছরও বাম্পার ফলন হয়েছিল। সেই সঙ্গে বাজারে দামও ছিল সন্তোষজনক। এবারও ভালো ফলনের আশা কৃষকের। বাড়তি ফসল হিসেবে সরিষা চাষে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি এলাকাতেই কর্মস্থান হয়েছে কৃষি শ্রমিকদের। সরিষা চাষি আব্দুল মালেক, ইয়াছিন, রুবেল বলেন, আগে আমরা ধান কাটার পর জমি ফেলে রাখতাম। এখন ফেলে না রেখে সরিষার চাষ করছি। এতে বাড়তি আয় হচ্ছে। সরিষা বিক্রির টাকা দিয়ে চলতি মৌসুমে ধান আবাদ করা যাবে। ভোজ্যতেলের জোগান দিতে এবং আমদানি নির্ভরশীলতা কমাতে এসব সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাকিমপুর (হিলি) উপজেলার কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলেন, বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করতে আমরা কৃষকদের উৎসাহ দিয়ে যাচ্ছি। পাশাপাশি বিনামূল্যে দেশি-বিদেশি বিভিন্ন জাতের সরিষা বীজ ও সার ২ হাজার ২০০ জন কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও আমরা কৃষকদের পরামর্শসহ সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম